1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

নাটকীয় জয়ে শীর্ষে রোনালদোর আল নাসের

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১.৫০ পিএম
  • ২২২ Time View

আল বাতিনের বিপক্ষে ম্যাচের ৯২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। যে ম্যাচে পরাজয় ছিল সময়ের ব্যাপার, সেই ম্যাচেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী। তবে গোল না পেলেও দারুণ উচ্ছ্বসিত পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল বাতিনের বিপক্ষে নির্ধারিত সময়ের পর যোগ করা ১২ মিনিটে তিন গোল করে রুডি গার্সিয়ার শিষ্যরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন আবদুলরহমান ঘারিব। পরের গোলটি করে লিড এনে দেন মোহাম্মদ আল ফাতিল।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ মারান। এতে করে ৩-১ গোলের ব্যবধানে অবিশ্বাস্য জয় পায় আল নাসের।

ম্যাচের পর ৩৮ বর্ষী রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিশ্বাস রাখতে হবে শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত। এগিয়ে চলো।

ম্যাচের পর আল নাসের কোচ রুডি গার্সিয়া টুইট করেন, কি দারুণ একটি দৃশ্য! অনেক বেশি আবেগী! আমাদের প্রথমার্ধের খারাপ পরিস্থিতি পরিবর্তনে আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিলাম। এটা দলীয় বিজয় এবং তাদের মধ্যে জয়ের যে ক্ষুধা রয়েছে তারই প্রতিফলন।

নাটকীয় এ জয়ে আল ইতিহাদকে সরিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে আল নাসের। দ্বিতীয় স্থানে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৪৪।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com