1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ক্যানসার আক্রান্ত প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১১.৫২ এএম
  • ২৩২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর।

শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে কেভিন বলেছেন, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

চিকিৎসক জানিয়েছেন, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন।

বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। গত মাসে শারীরিক পরীক্ষার চিকিৎসকরা তাকে সুস্থ এবং ‘দায়িত্বপালনের উপযুক্ত’ ঘোষণা করেছিলেন। তারা সে সময় বলেছিলেন, প্রেসিডেন্টের বুক থেকে একটি ছোট ক্ষত সরিয়ে বায়োপসির জন্য পাঠানো হয়েছে।

ও’কনর চিঠিতে বলেছেন, বাইডেনের ত্বকে যে ধরনের ক্যানসার (বেসাল সেল কারসিনোমা) শনাক্ত হয়েছে, সেটি ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাসাইজের আশঙ্কা খুবই কম।

গত ফেব্রুয়ারিতে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা কাটান বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার দ্বিতীয় দীর্ঘ মেডিকেল সেশন ছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যানসারের সবচেয়ে পরিচিত দুটি রূপ বেসাল এবং স্কোয়ামাস সেল কারসিনোমা।

বিবিসির খবর অনুসারে, প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে একাধিক নন-মেলানোমা স্কিন ক্যানসার অপসারণ করা হয়েছিল।

বাইডেনের মতো তার স্ত্রী জিল বাইডেনও ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত জানুয়ারিতে মার্কিন ফার্স্ট লেডির শরীর থেকে তিনটি ক্ষত অপসারণ করা হয়। এর মধ্যে দুটি নমুনায় বেসাল সেল কারাসিনোমা পাওয়া গিয়েছিল।

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালে। এতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন বাইডেন।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com