1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ফের শীর্ষ ধনীর তকমা হারালেন মাস্ক

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৬.০৭ পিএম
  • ২৫৮ Time View

বিশ্বের ধনী ব্যক্তির শীর্ষস্থান ফিরে পাওয়ার ৪৮ ঘণ্টা না কাটতেই সেই তকমা হারালেন জনপ্রিয় সামাজিকমাধ্যম টুইটার ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক।

মবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সবশেষ তথ্যে উঠে এসেছে এমন তথ্য।

বুধবার (১ মার্চ) টেসলার ইনভেস্টর ডে অনুষ্ঠানে গাড়ি উৎপাদনের খরচ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘোষণার পরপরই কমতে শুরু করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর। যার ধাক্কায় ৪৮ ঘণ্টার মধ্যেই ফের শীর্ষ ধনীর স্থান হারিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এদিন টেসলার শেয়ার ৫ শতাংশ কমার পর একদিনে মাস্কের সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার কমে যায়। এতে তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১৮৪ বিলিয়ন। অথচ মাত্র দুদিন আগেই ফরাসি ধনকুবের বার্নাড আর্নোকে সরিয়ে নিজের হারানো শীর্ষ স্থানটি দখল করেছিলেন তিনি।

অপরদিকে ফরাসি ব্যবসায়ী বার্নাড আরনল্টের সম্পত্তির পরিমাণ বেড়ে ১৮৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। এতে করে বার্নার্ড শীর্ষে চলে আসেন।

ইনভেস্টর ডে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হেডকোয়ার্টারে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিনিয়োগকারীদের মুখোমুখি হন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সামনে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইনভেস্টর ডের অনুষ্ঠানে ইলন মাস্ক তার প্রতিশ্রুত কম দামের ইলেক্ট্রিক গাড়ির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি। যা হতাশ করেছে বিনিয়োগকারীদের। এর প্রভাব পড়েছে টেসলার শেয়ারের দরে।

এর আগে বাজারে গুজব ছড়ায়, এদিন টেসলার ব্যয় সাশ্রয়ী ২৫ হাজার ডলার দামের নতুন মডেলের গাড়ির ঘোষণা দেবেন মাস্ক। তবে টেসলা তার প্রজন্মের গাড়িগুলোর উৎপাদনে বর্তমানের মডেল থ্রি ও মডেল ওয়াই-এর জন্য অর্ধেক খরচ করবে বলে অনুষ্ঠানে জানান টেসলার চিফ ইঞ্জিনিয়ার লার্স মোরাভে।

এদিকে ইনভেস্টর ডের অনুষ্ঠানে একদল কর্মকর্তাকে নিয়ে ইলন মাস্কের মঞ্চে হাজির হওয়ার বিষয়টি কিছুটা বিস্মিত করে বাজার সংশ্লিষ্টদের। ধারণা করা হচ্ছে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতেই এই পথ বেছে নেন ইলন মাস্ক।

তবে সম্প্রতি টুইটার কেনাসহ নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে মাস্কের ইমেজ। এ পরিস্থিতিতে পর্দার আড়ালে থাকা কর্মকর্তাদের সামনে এনে ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করছেন মাস্ক।

সূত্র- রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com