1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে ‘স্পিরিট পানে’ ৩ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৬.০২ পিএম
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে তারা মারা যান।

শুক্রবার (৩ মার্চ) কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালেপাড়ার রাজীব হোসেন (২৫)।

স্থানীয়রা বলছেন, গতকাল রাতে এদের সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন।

মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, শহরের একটি হোমিও দোকান থেকে কিনে বিষাক্ত স্পিরিট খেয়েছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com