1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

কর ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে উত্তাল শ্রীলঙ্কা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৮.৩৬ পিএম
  • ২২৩ Time View

কর ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে একদিনের ধর্মঘট পালন করেছেন শ্রীলঙ্কার প্রায় ৪০টি শ্রমিক ইউনিয়ন এবং সরকারি হাসপাতালের কর্মী ও ব্যাংকের চাকরিজীবীরা। বুধবার (০১ মার্চ) সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধর্মঘট পালন করেন শ্রমিকেরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ‘আইএমএফ’র ঋণ পাওয়ার শর্ত পূরণে সম্প্রতি মাত্রাতিরিক্ত করারোপ এবং সরকারি ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেয় দেউলিয়া হওয়া দেশ শ্রীলঙ্কা। এ নিয়ে জনগণের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটিতে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০টি ইউনিয়নের কয়েক হাজার শ্রমিক।

দ্বীপদেশটিতে কর বাড়ানো এবং সরকারের নেয়া অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রতিবাদে তারা এ ধর্মঘট পালন করেন। এতে যোগ দেন সরকারি হাসপাতালের কর্মী ও ব্যাংকে চাকরিজীবীরা। ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতাল, ব্যাংক ও বন্দরের কার্যক্রম।

কলম্বোয় শ্রীলঙ্কা ন্যাশনাল হাসপাতালে শুধু জরুরি চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী দেখা বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মী ও ব্যাংকের অর্থ লেনদেনের দায়িত্বে থাকা কর্মীরাও ধর্মঘটে যোগ দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা তখন পুলিশের সামনে জাতীয় পতাকা তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট বিক্রমাসিংহে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে বাধ্যতামূলক ‘জরুরি সেবা’ চালিয়ে যাওয়ার নির্দেশ জারির মাধ্যমে ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞা দেন। কোনো সরকারি কর্মচারী এ আদেশ লঙ্ঘন করলে চাকরি হারাতে পারেন বলেও হুঁশিয়ার কার হয়। তার এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্মঘটে অংশ নিলেন শ্রমিকরা।

সূত্রঃ আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com