মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

২৩ দিন পর জীবিত কুকুর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View

তুরস্কে ভূমিকম্পের ২৩ দিন পর একটি কুকুর জীবিত উদ্ধার করেছে। বুধবার (১ মার্চ) দেশটির হাতায় প্রদেশের আনতাকিয়া জেলার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে কুকুরটি উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

গত মাসের শুরুর দিকে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

প্রায় দুই সপ্তাহ ধরে চলার পর গত সপ্তাহে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শেষ হয়ে গেছে। এরপর এক্সক্যাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। এতে মৃতদেহ বেরিয়ে আসছে। ফলে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, বুধবার স্থানীয় পৌরসভার কর্মীরা আলেক্স নামের কুকুরটিকে উদ্ধার করে এবং আনতাকিয়া শহরের প্রাণি সুরক্ষা সংস্থার কাছে পৌঁছে দেয়।

কুকুর উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে আটকে পড়া কুকুরটিকে উদ্ধার করছেন উদ্ধারকারীরা। উদ্ধারের পর কুকুরটিকে পানি পান করানো হয়। 

এ ঘটনাকে ‘অলৌকিক’ অভিহিত করে এক উদ্ধারকারী বলেন, ‘প্রত্যেক জীবিতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে মানুষ হোক বা প্রাণি।’ এর আগে ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়।

ভূমিকম্পের তিন সপ্তাহ পর গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। বুধবার (১ মার্চ) এ খবর জানায় ইয়াহু নিউজ।

উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রাণীটির উদ্ধারে একযোগে কাজ করছে একটি উদ্ধারকারী দল। কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে নিরাপদে ঘোড়াটিকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS