1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

পাকিস্তানে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১.৩৯ পিএম
  • ২৫১ Time View

অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সময় গড়ানোর সঙ্গে আরও খারাপ হচ্ছে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে রীতিমতো আগুন লেগেছে। দিন দিন দেশটিতে বেড়েই চলছে মূল্যস্ফীতি।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো বুধবার (১ ফেব্রুয়ারি) জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি ৩১ দশমিক ৫ শতাংশে লাফ দিয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে খাবার, পানীয় এবং পরিবহন ব্যয় ৪৫ শতাংশেরও বেশি বেড়েছে।

এর আগে ১৯৭৩-৭৪ অর্থ বছরে দেশটিতে গড় মুল্যস্ফীতি ছিল ৩২ দশমিক ৮ শতাংশ। এরপর গত পাঁচ দশকে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইসলামাবাদকে।

পাক পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। আর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মূল্যস্ফীতি ২৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় পানীয় ও তামাকজাত পণ্যের মূল্য বেড়েছে ৪৭ দশমিক ৬ শতাংশ। সিগারেটের ওপর কর বৃদ্ধির কারণেই মূলত এমনটি হয়েছে।

অপরদিকে খাবার ও নন-অ্যালকোহলিক পানীয়র মূল্য গত এক বছরে ৪৫ শতাংশ বেড়েছে।

ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার সম্পূরক আইন পাশ করে। যার মাধ্যমে পণ্যের ওপর আরোপিত কর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। মূলত চলমান অর্থ বছরে আরও ১৭০ বিলিয়ন রুপি কর আদায়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬৫০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তির ১০০ কোটি ডলার পেতে কর, জ্বালানিসহ সব কিছুর মূল্য বাড়িয়েছে পাকিস্তান সরকার।

এছাড়া গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির যে দরপতন চলছে সেটি অব্যাহত আছে। গতকাল বুধবারও ডলারের বিপরীতে রুপির মূল্য ১ দশমিক ৭ শতাংশ কমেছে। বুধবার ২৬৬ দশমিক ১১ দরে ডলারের সঙ্গে রুপির লেনদেন হয়েছে।

তবে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির তুলনায় মার্চে আরও বাড়বে বলে সতর্কতা দিয়েছেন দেশটির অর্থনীতিবিদরা।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com