1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

সিনেমা হলের আয়ু আর ১০ বছর!

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৪ পিএম
  • ২২০ Time View

গোটা বিশ্ব থেকেই শিগগিরই সিনেমা হল উঠে যেতে চলেছে বলে মন্তব্য করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে মানুষ সিনেমা হলে না গিয়ে একা ঘরে বসে সিনেমা দেখবে। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

নাসিরউদ্দিন শাহ বলেন, ‘এটা ওটিটির যুগ! অনেকেই তেমন ছবি না হলে হলমুখী হন না আর। অপেক্ষা করেন কবে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, আর সেখানে তিনি দেখবেন ছবিটি। এ ছাড়া একেকটি ওয়েব মাধ্যমে কত অপশন, কত ধরনের কনটেন্ট–যা ইচ্ছে, যেমন ইচ্ছে দেখা যায়। আমরা পছন্দ করি বা না করি, এটাই সত্যি, এটাই বাস্তব। আমি যদিও জানি না সেটা ভালো না মন্দ।’

বিগত কয়েক বছরে নাসিরউদ্দিন শাহ একাধিক ওটিটি প্রজেক্টে কাজ করেছেন, যেমন: ব্যান্ডিটস, মডার্ন লাভ: মুম্বাই ইত্যাদি। এ ছাড়া তাকে গেহেরাইয়ান, কুত্তে ইত্যাদি ছবিতেও দেখা গিয়েছে। ভবিষ্যতে জি ফাইভের সিরিজ তাজ: ডিভাইডেড বাই ব্লাডে দেখা যেতে চলেছে তাকে।

তবে কেবল ওটিটি নয়, এই অভিনেতা সম্প্রতি তার সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় ছবির ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানান যে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালমসহ সমস্ত দক্ষিণী ছবির যে কনটেন্ট সেটা টোকা নয়, বরং অরিজিনাল আর প্রতিটা ছবিতেই অভিনবত্ব, নতুন ভাবনা মিশে আছে। হিন্দি ছবিতে সেটা নেই।

গত কয়েক বছরে কান্তারা, কেজিএফ ২, আরআরআর, পুষ্পা ইত্যাদি ছবি অসমুদ্রহিমাচল দাপিয়ে ব্যবসা করেছে। শুধু ব্যবসা করেনি, অক্ষয় কুমার, আমির খান, রণবীর কাপুর, রণবীর সিংয়ের মতো তারকাদের ছবিগুলোকে রীতিমতো টেক্কা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। যদিও ২০২৩-এর শুরুটা ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডের ভালোই হয়েছে। কিন্তু কেন এমনটা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভাবনার নিরিখে হয়তো অত ভালো নয় দক্ষিণী ছবি। কিন্তু পর্দায় সেই ভাবনা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এতটুকু খামতি থাকে না। নিখুঁত কাজ দেখা যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com