1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৩ এএম
  • ১৭৯ Time View

ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন মাস্ক। কিন্তু দুই মাস পর ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে।

ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়া শুরু করে।

দুই মাস পর ফের বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, গত কয়েক মাসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইলন মাস্ককে। বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড গড়েছেন।

গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন। ২০২১ সালের নভেম্বরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের শেষ দিকে কমতে কমতে এটি ১৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com