1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১০ পিএম
  • ২২৮ Time View

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোনো ভিসা লাগবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই বিষয়ে চুক্তি সই হয়।

এছাড়া দুই দেশের মধ্যে আরও তিনটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এর আওতায় ফুটবলাররা আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ চলবে। 

বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ‘মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিমোহিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দু’দেদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে।’

এরআগে, বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধনের পর বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান সান্তিয়াগো ক্যাফিয়েরো।

তিনি বলেন, ‘বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দূতাবাসের কাজ পুনরায় শুরুর মধ্যদিয়ে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, দু’দেশের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।’

দূতাবাস চালুর বিষয়টিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই দেশের জনগণের আবেগের মুহূর্ত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক অগ্রগতিই আর্জেন্টিনার মতো দেশকে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ককে শক্তিশালী করতে আগ্রহী করেছে। কূটনৈতিক আলোচনা শুরুর মাত্র তিন মাসের মধ্যে দূতাবাস পুনঃস্থাপন করলো আর্জেন্টিনা। এই দূতাবাস উদ্বোধন শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়, এটা দুেই দেশের জনগণের এক আবেগের মুহূর্ত।’

পরে দূতাবাস উদ্বোধনের সময় আর্জেন্টিনার পতাকা সংবলিত ফিতা কেটে নিজের বুক পকেটে যত্ন করে রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় সান্তিয়েগো সেই ফিতাকে আরও টুকরো করে উপস্থিত বাঙালিদের উপহার দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com