1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ১৭৫ Time View

আর্জেন্টিনা তো বটেই, ল্যাটিন আমেরিকার অন্যতম সফল ক্লাব রিভারপ্লেট। সেই ক্লাবের ন্যাশনাল ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বাংলাদেশে এসেছেন। আজ রাজধানীর এক হোটেলে বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরবর্তীতে তিনি জানিয়েছেন, স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে তারা বাংলাদেশে একটি একাডেমি গড়ে তুলতে চায়।

এদিন সকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস রিভারপ্লেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। এ সময় তারা রিভারপ্লেট কর্মকর্তাদের আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় আমন্ত্রণ জানান।

বসুন্ধরা কিংসের সভাপতি না আসলেও ঢাকা আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশ নেন। আধা ঘণ্টারও বেশি সময়ের এই আলোচনায় নাবিল এবং আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

আবাহনী ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রথমত আমাদের পক্ষ থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছি। পরবর্তীতে আমাদের ক্লাবের ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরেছি’।

আবাহনী ক্লাব শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স গড়ে তুলছে। সেখানে ল্যাটিন এই ক্লাবের সঙ্গে আবাহনী চুক্তি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করতে পারব বলে আশা করি। কমপ্লেক্স হলে সেখানে ফুটবল ও ক্রিকেটের একাডেমি হবে। সেই একাডেমি পর্যায়ে রিভারপ্লেটের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।’

রিভারপ্লেটের প্রতিনিধি সেবাস্তিয়ান বাংলাদেশে আসার কারণ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক। এজন্যই মূলত আসা এবং ল্যাটিন আমেরিকার বাইরে শুধুমাত্র স্পেনে আমাদের একাডেমি রয়েছে। দক্ষিণ এশিয়ায় নেই। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে আমরা এখানে একটি একাডেমি গড়তে চাই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com