1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বরিশাল রুটে নভোএয়ারের ফ্লাইট চালু ১ মার্চ

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৯২ Time View

বরিশাল রুটে পুণরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। আগামী বুধবার (১ মার্চ) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।

রোববার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, নভোএয়ার প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া প্রতি সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

ফ্লাইট ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নাম্বার অথবা ফ্লাই নভোএয়ার ডট কমে যোগাযোগের অনুরোধ করেছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com