1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

পিএসজির জয়ের রাতে মাইলফলক স্পর্শ মেসি-এমবাপের

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২৯ এএম
  • ২২৭ Time View

ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ২০০ গোল করলেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে দুই তারকার মাইলফলকের রাতে মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিলো পিএসজি।

ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। বাকি গোলটি মেসির। এই জয়ে লিগ ওয়ান টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষেই রইলো পিএসজি। ২৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই মার্শেই।

ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের সেরা পাঁচ লিগে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। তার আগে এই ক্লাবে একমাত্র সদস্য ছিলেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

এদিকে এমবাপে ২০০ গোল করে হয়েছেন যৌথভাবে পিএসজির সেরা গোলদাতা। এতদিন এককভাবে পিএসজির হয়ে ২০০ গোলের রেকর্ড ছিল এডিনসন কাভানির।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের মাঠে পিএসজি দাপট দেখিয়ে খেলেছে, বলা যাবে না। বরং বল দখল আর শট নেওয়ায় এগিয়ে ছিল মার্শেই। কিন্তু গোল পায়নি তারা।

ম্যাচের ২৫ মিনিটে এমবাপে এগিয়ে দেন পিএসজিকে। এর চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। শেশ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্টোফে গাল্টিয়েরের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com