1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :

সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করলেন তামিম

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫০ পিএম
  • ২১৬ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। দুজন নাকি একে অপরের সঙ্গে কথাও বলেন না। কিন্তু ওয়ানডে অধিনায়ক তামিম এসব বিষয় অস্বীকার করেছেন। তিনি জানালেন, সাকিবের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম। তিনি জানান, সাকিবের সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশও ভালো আছে। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ দল সাফল্য পেত না বলে মনে করেন তিনি।

তামিম বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

সাকিব-তামিমের মধ্যকার সম্পর্ক নিয়ে পাপন ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই, অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।

বাংলাদেশের ড্রেসিংরুমকে অস্বাস্থ্যকর বলে জানান পাপন। তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

এই ঝামেলার সমাধান সহজ নয় জেনে সাকিব-তামিমের কাছ থেকে নাকি প্রতিশ্রুতিও নিয়েছিলেন বিসিবি বস। তিনি বলেন, ‘তাদের মধ্যে কী চলছে, আমরা সেটা জানি না। কিন্তু দুজনকেই একটা বার্তা দেয়া হয়েছে। খেলা চলাকালে কিংবা সিরিজের মাঝে এসব বিষয় সামনে আসতে পারবে না। দুজনেই এ ব্যাপারে নিশ্চিত করেছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com