1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

এটিই আমার শেষ সমাবর্তন

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ২৮৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাষ্ট্রপতি হিসেবে এটিই তার শেষ সমাবর্তনে অংশগ্রহণ। তাই শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাবির ষষ্ঠ সমাবর্তনে বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতে বলেন, দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই আইনের অপব্যবহার করে একটা শ্রেণি নিজেদের সুযোগ-সুবিধা ও আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন। তারা ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করেন না।

আবদুল হামিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু কিছু ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে।

সমাবর্তন অনুষ্ঠানের গাউন-টুপির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এই যে অনুষ্ঠানের জন্য যে ক্যাপ বা টুপি দিয়েছেন, এটি মাথায় রাখলে ব্যথা উঠে যায়; আর গাউন তো আছেই। রোদের মধ্যে গায়ে রাখলে সবারই কষ্ট হয়। শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে তারপরও কিছুই করাই নেই। আমার মনে হয়, আপনারা সবাই মানে সব বিশ্ববিদ্যালয়ে মিলে এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে বাংলাদেশের আবহাওয়া উপযোগী ক্যাপ ও গাউন বানানোর বিষয়ে চিন্তাভাবনা করে দেখেতে পারেন। আসলে খুবই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। যদি পৌষ মাসের শীত থাকতো তাহলে চলত। এখন তো ফেব্রুয়ারি মাস।’

তিনি বলেন, ‘আমি তো আর সময় পাব না। কারণ এটাই আমার শেষ সমাবর্তনে অংশগ্রহণ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com