1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

এবার কক্সবাজারে ভূমিকম্প

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩২ পিএম
  • ২৭৮ Time View

তুরস্ক-সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভূ-কম্পনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়। ৪.৩ মাত্রার ভূ-কম্পনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়। 

কয়েকদিনের ব্যবধানে দেশে মৃদু ভূ-কম্পন অনুভূত হলেও, তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজু়ড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কবলে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুদেশের বহুতল ভবনগুলো। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ে মৃতের সংখ্যা। সেই সংখ্যা বর্তমানে ৫০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ।

তুরস্ক ও সিরিয়ার পর ভূমিকম্প একে একে আঘাত হানে চীন, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ওমান এবং ভারতের সিকিম ও জম্মু-কাশ্মীরে। যদিও এসব দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com