1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চীনা ঋণের টাকা পেল পাকিস্তান

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫১ পিএম
  • ১৬৯ Time View

অর্থসংকটে জর্জরিত পাকিস্তানকে ৭০ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটির দীর্ঘদিনের মিত্র চীন। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসাক দার।

চলতি সপ্তাহের শুরুতে দেশটির অর্থমন্ত্রীর বলেছিলেন, পাকিস্তান চীনের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই অর্থ ব্যাংকে পৌঁছেও গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন।

তিনি টুইট করে জানান, ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্টেট ব্যাংক অব পাকিস্তান আজ ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল পেয়েছে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠকে চীনের আর্থিক সহায়তার ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগে একবার আমাদের বন্ধুরাষ্ট্রের কাছে ঋণ সহায়তা চেয়েছিলাম। তারপর আমরা ধারণা করেছিলাম, তারা হয়তো আইএমএফের জন্য অপেক্ষা করছে। আইএমএফ ঋণ সহায়তা দিলে তারাও ঋণ দেবে। কিন্তু কয়েক দিন আগে আমাদের বন্ধুরাষ্ট্র থেকে বার্তা আসে- ঋণ নয়, আমরা আপনাদের সরাসরি (অর্থ সহায়তা) দিচ্ছি। তারপর আজ মিলল সেই সহায়তা। কিছু ব্যাপার কখনো ভোলা সম্ভব হয় না। এটিও তেমন একটি ব্যাপার। বন্ধুরাষ্ট্রের এই বদান্যতা আমরা কখনো ভুলব না।’

কোনো দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হলে কেন্দ্রীয় ব্যাংকে তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ ডলারের মজুদ থাকতে হয়, কিন্তু পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক সপ্তাহ আগে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল।

এই পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর জরুরি ভিত্তিতে ২৯০ কোটি ডলার ঋণের জন্য তদবির শুরু করেছে পাকিস্তান। এই ঋণের মধ্যে প্রথম কিস্তিতে ১১০ কোটি ডলার ছাড় দেওয়ার আবেদনও জানিয়েছে দেশটির সরকার। আইএমএফ অবশ্য ঋণের ব্যাপারে এখনো রাজি হয়নি। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছে। শর্ত পূরণ হলে তারা বিবেচনা করে দেখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com