1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সপ্তাহের রাশিফল (২৫ ফেব্রুয়ারি-৩ মার্চ)

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫৪ এএম
  • ৩১৮ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নিজের উপর আত্মবিশ্বাসী হন। রোমান্টিক বিষয়ে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসায়িক জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): এ সপ্তাহটি আপনার জন্য বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। প্রেমে সফলতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি উঠানামা করবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য কারো কারো বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কাজের চাপ বাড়বে। পাশাপাশি কাজে সাফল্য পাবেন। পারিবারিক চিন্তাগুলো অনেকটা হ্রাস পাবে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন কোনো কাজে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখি চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়ার সম্ভাবনা তৈরি হবে। সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হোন। অর্থনৈতিক বিষয়ে আপনার সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। আয় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়বে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক অবসাদগ্রস্ততায় ভুগবেন। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com