1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২১ এএম
  • ২২৯ Time View

চীন-তাজিকিস্তান সীমান্তে ৭ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এখন পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর প্রভাবে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com