1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৩০ পিএম
  • ১৭৮ Time View

দেশের ব্যাংকের পরে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের আর্থিক খাতের আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় থাকতে হলে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি কর্মকর্তাদের আর্থিক খাত সম্পর্কিত জ্ঞান অর্জন ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এতে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী এবং প্রচার ও প্রকাশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। নির্দেশনাটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com