1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যে পাঁচ কারণে ইনফিনিক্স নোট ১২ প্রো তরুণদের পছন্দ

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২৮ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন মিড-বাজেট স্মার্টফোন নোট ১২ প্রো। এর চমকপ্রদ স্পেসিফিকেশন আর ফিচারের কারণে খুব দ্রুতই তরুণদের পছন্দের শীর্ষে চলে এসেছে এই স্মার্টফোনটি। চলুন জেনে নিই, যে পাঁচটি কারণে ইনফিনিক্স নোট ১২ প্রো হতে যাচ্ছে এ বছরের অন্যতম সেরা হ্যান্ডসেট।

সর্বাধুনিক ডিসপ্লে-

ইনফিনিক্স নোট ১২ প্রো-তে আছে ২৪০০x১০৮০ রেজোলিউশনের ৬.৭ ইঞ্চির বিশাল অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে। এর ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেট থাকার ফলে ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এর এজ-টু-এজ বা পুরো স্ক্রিন জোড়া ডিসপ্লে থাকায় পছন্দের শো স্ট্রিম করা বা গেমিংয়ের জন্য চমৎকার কাজ করছে ডিভাইসটি।

হাই-পারফরম্যান্স প্রসেসর-

হেলিও জি৯৯ অক্টা-কোর সিপিউ এর উপস্থিতিতে নোট-১২ প্রো ব্যবহারকারীরা পাচ্ছেন
স্মার্টফোনের এক অনন্য অভিজ্ঞতা। মাল্টিটাস্কিং করা যাচ্ছে কোনো ধরনের ল্যাগ ছাড়াই।
এছাড়াও একইসাথে বিভিন্ন অ্যাপ চালানোর জন্যও এটি বেশ সুবিধাজনক। ফোনটির ৮ জিবি র‍্যামও
এক্ষেত্রে বেশ সহায়তা করছে।

চমৎকার ক্যামেরা সিস্টেম-

ডিভাইসটির শক্তিশালী ক্যামেরা সিস্টেম যেকোনো স্বনামধন্য মোবাইল ফটোগ্রাফারকেও চমকে
দেবে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং ২
মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় পরিষ্কার সেলফি যেমন
তোলা যাচ্ছে, তেমনি ভিডিও কলের জন্যও এটি উপযুক্ত।

ব্যাটারির সক্ষমতা-

নোট ১২ প্রো-এর ৫০০০ এমএএইচ ব্যাটারি এক চার্জে চলে সারাদিন। এতে ইন্টেলিজেন্ট পাওয়ার
সেভিং প্রযুক্তি থাকার ফলে চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না। ফলে দীর্ঘ
সময় ধরে এই ফোন ব্যবহার করা যাচ্ছে। এছাড়া, ফোনটিতে ৩৩ ওয়াট সুপারচার্জিং প্রযুক্তি থাকার
ফলে চার্জিং নিয়েও কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না ব্যবহারকারীদের।

দুর্দান্ত ডিজাইন-

নোট ১২ প্রোর চমৎকার স্পোর্টি ও স্টাইলিশ ডিজাইন নজর কাড়বে যে কারোরই। ভলকানিক গ্রে,
টাসকানি ব্লু ও আলপাইন হোয়াইট — তিনটি রঙ থেকে বেছে নেওয়া যাবে নিজের স্টাইলের সাথে
মানানসই রঙটিকে।

সবশেষে বলা যায়, নোট ১২ প্রো আধুনিক প্রজন্মের তরুণদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম।
সর্বাধুনিক ডিসপ্লে, হাই-পারফরম্যান্স প্রসেসর, চমৎকার ক্যামেরা সিস্টেম, ব্যাটারির সক্ষমতা
এবং দুর্দান্ত ডিজাইনের সাথে তরুণদের পছন্দের স্মার্টফোন হয়ে উঠেছে এটি। তাহলে তারুণ্যের
শক্তিতে ভরপুর এই স্মার্টফোনের অভিজ্ঞতা নিতে আর দেরি কেন!

ইনফিনিক্স: ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়। “ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৪০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। বিস্ময়কর গতিতে বিস্তার ঘটছে ইনফিনিক্সের। ২০১৯-২০২১ সালে কোম্পানিটির অভূতপূর্ব ১৫৭% প্রবৃদ্ধি ঘটেছে। চমকপ্রদ ডিজাইন ও দারুণ মানের ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইস প্রস্তুত করা চালিয়ে যাওয়ার বড় পরিকল্পনাও তাদের রয়েছে।

আরও জানার জন্য ভিজিট করুন: http://www.infinixmobility.com/
ইনফিনিক্স বাংলাদেশ সম্পর্কে নিয়মিত আপডেট পেতে ফলো করুন:
ওয়েবসাইট: http://www.infinixmobility.com/bd/
ফেসবুক: https://www.facebook.com/InfinixBangladesh/
ইন্সটাগ্রাম: https://www.instagram.com/infinixbangladesh/

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com