1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

হঠাৎ ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২২ পিএম
  • ১৬৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সোমবার উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই সফর করেছেন তিনি।

এএফপি জানিয়েছে, পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সঙ্গে সাক্ষাতের পর আকস্মিকভাবে ইউক্রেন সফরে গেছেন জো বাইডেন।

বিশেষ এই সফরে কিয়েভে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

বিবিসি জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনী কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানীতে পৌঁছান জো বাইডেন। সেখানে পৌঁছানোর পরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

টেলিগ্রামে জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন জেলেনস্কি। এই ছবিতে তাকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হস্তমর্দন করতে দেখা যায়।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি ইউক্রেন অঘোষিত সফরে এসে চমকে দিয়েছেন বাইডেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com