1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তুরস্কে ২৭৮ ঘণ্টা পর একজন জীবিত উদ্ধার

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৯ এএম
  • ২৩৫ Time View

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও বাড়ছে। ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই দেশ মিলে এখনও পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও এখনও দু-একজন করে উদ্ধার হচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর, তুরস্ক ও সিরিয়া মিলে এখন পর্যন্ত ৪৫ হাজার জন নিহত হয়েছেন এই ভূমিম্পে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মার সোয়লু। তিনি জানিয়েছেন, নিহত ৪৫ হাজার ৩৬০ জনের মধ্যে ৩৯ হাজার ৬৭২ জনই তুরস্কের। বাকিরা সিরিয়ার।  

জাতিসংঘের ত্রাণ ও উদ্ধারবিষয়ক সংস্থার সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস এর আগে জানিয়েছিলেন, তুরস্কে ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। কারণ, উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে বিপুলসংখ্যক মানুষের মরদেহ উদ্ধার করে যাচ্ছেন।   

এদিকে ভূমিকম্প হওয়ার ২৭৮ ঘণ্টা পরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। তার নাম হাকান ইয়াসিনোগলু (৪৫)। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বিষয়টি জানিয়েছে। টিভি ফুটেজ থেকে দেখা গেছে উদ্ধারকারীরা হাকানকে উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন।  

তারও আগে, রাতভর কাজ করে উদ্ধারকারীরা ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে একজন নারী ও দুই পুরুষকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা ডিএইচএ নিউজ এজেন্সি বৃহস্পতিবার রাতে জানিয়েছে, দুই সন্তানের জননী ২৯ বছর বয়সী নেসলিহান কিলিককে কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৫৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।  

এদিকে তুরস্কের আন্তাকিয়া শহরে পুলিশ ও উদ্ধারকর্মীরা একটি ধসে পড়া বিল্ডিং থেকে ১৭টি মরদেহ উদ্ধারের পর ওসমান নামে ১২ বছর বয়সী এক কিশোরকে জীবিত খুঁজে পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com