1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

স্পিকার: আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫০ পিএম
  • ৪৪৩ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন, করে চলছেন। সাধারণ মানুষের উন্নয়নে ও মা বোনদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গণসংযোগ ও ইউনিয়নবাসীর মাঝে সেলাইমেশিন, হুইলচেয়ার, স্প্রেমেশিন, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেলক্ষ্যে এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করেছেন। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com