1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৭০ লাখেরও বেশি শিশু

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২২ পিএম
  • ২১৪ Time View

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের মধ্যে বহু শিশু রয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ দাবি করেছে, ভূমিকম্পে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ লাখেরও বেশি শিশু। এরমধ্যে, শুধু তুরস্কেই এ সংখ্যা অন্তত ৪৬ লাখ।

শক্তিশালী ভূমিকম্পের পর থেকেই তুরস্ক ও সিরিয়ায় শিশুদের জীবিত উদ্ধারের ঘটনা ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক সব গণমাধ্যম। এমনকি নিহতদের কথাও তুলে ধরেছে তারা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, ভূমিকম্পের কারণে দেশ দুটিতে হাজারো শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েক হাজার শিশুকে। এমনকি হতাহতদের অনেকের নাম সরকারি তালিকায় নথিভুক্ত হয়নি বলেও দাবি তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ লাখেরও বেশি শিশু। যার মধ্যে তুরস্কে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪৬ লাখ শিশু আর সিরিয়ায় এ সংখ্যা অন্তত ২৫ লাখ।

জাতিসংঘের সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত এই শিশুদের একটি অংশ শারীরিকভাবে আহত। এর বাইরে গৃহহীন, ক্ষুধার্ত ও শীতার্ত অবস্থায় দিন যাপন করতে বাধ্য হচ্ছে লাখ লাখ শিশু। বিপুলসংখ্যক শিশু হারিয়েছে তাদের মা-বাবা ও পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজনকে। এমনকি এখনো অনেক শিশু ভবনের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা তাদের।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাঁপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। শক্তিশালী ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও বাড়ছে। সবশেষ পাওয়া খবরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দুই দেশে ৪১ হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্রঃ দ্য হিন্দ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com