1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টেসলার ১.৯৫ বিলিয়ন ডলারের শেয়ার দান

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৮ পিএম
  • ২৪০ Time View

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গত বছর প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নথি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১১ দশমিক ৬ মিলিয়ন শেয়ার দান করেছেন ইলন মাস্ক। তবে অনুদানটি কোনো একটি প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠান পেয়েছে কি না, তা এসইসির নথিতে উল্লেখ ছিল না। এমনকি প্রাপকের নামও সেখানে উল্লেখ করা হয়নি।

কোন দাতব্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো এ অনুদান পেয়েছে, সে বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেলসার কাছে ই-মেইল করা হয়েছিল, তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

বিশ্বের এ দ্বিতীয় ধনী ব্যক্তি বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক। এর আগেও ২০২১ সালে তিনি প্রায় ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার দান করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, টেসলার শেয়ার কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে মাস্ক বিশেষ কর সুবিধা পেতে পারেন। কারণ, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দান করা শেয়ারগুলো থেকে যে মূলধন লাভ হয়েছে, তার ওপর কর দিতে হয় না। তবে মাস্ক যদি এসব শেয়ার বিক্রি করে দিতেন, সে ক্ষেত্রে তাকে এসব শেয়ার থেকে পাওয়া আয়ের ওপর কর দিতে হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com