1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ৩৭ হাজার ছাড়িয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪৪ পিএম
  • ২৩০ Time View

সপ্তাহ পেরিয়েছে তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের। প্রাণহানি ৩৭ হাজার ছাড়িয়েছে। কমে এসেছে চাপা পড়া জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। এ অবস্থায় উদ্ধারাভিযানের চেয়ে বেঁচে থাকা মানুষদের প্রতি বেশি নজর দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিহতদের মধ্যে তুরস্কে ৩২ হাজার আর সিরিয়ায় মারা গেছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। কেবল সিরিয়াতেই ক্ষতিগ্রস্ত চার প্রদেশে গৃহহীন ৫৩ লাখ মানুষ। অন্যদিকে, তুরস্কে এ সংখ্যা কত তা জানা যায়নি। দেশটিতে সাময়িক আশ্রয় দেয়া গেছে ১০ লাখ মানুষকে। হাসপাতালে ভর্তি আরও ৮০ হাজার। তুরস্কের ১০ এলাকায় অনেক মৃতদেহের সৎকার সম্ভব হয়নি।

সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ ও এর বাইরের লাশ গলতে শুরু করায় দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে সংক্রমণও। দুর্যোগের সুযোগে লুটপাট ঠেকাতে টহল জোরদার করেছে তুরস্কের পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয় গ্রুপের সাথে সংঘাত ও নিরাপত্তা ঘাটতির অভিযোগে দেশে ফিরছে জার্মানি ও ইসরাইলের উদ্ধারকারী দল। সিরিয়ায় ত্রাণ তৎপরতা জোরালো করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, তুরস্কের হাতায় প্রদেশ থেকে ভূমিকম্পের ১৮২ ঘন্টা পর ১৩ বছর বয়সী এক কিশোর ও ১৭৮ ঘন্টা পর ৭০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com