1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

রিপন: আ.লীগ সরকারে আছে বলেই দেশে অভুক্তপূর্ব উন্নয়ন হয়েছে

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২৯ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বাদিয়াখালী কাজি বাড়ি সড়কে মফুজান ফুট ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৬২ মিটার দৈর্ঘ্য এ ব্রিজের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশে অভুক্তপূর্ব উন্নয়ন হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বোনারপাড়া-গাইবান্ধা সড়কের পাশে পদুমশহর এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

মাহমুদ হাসান রিপন এমপি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের বিশ্বাসী দল, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশে অভুক্তপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা আছে বলেই ব্রিজ উদ্বোধন সম্ভব হলো। এই ব্রিজ উদ্বোধনই শেষ নয় আগামী নির্বাচনে ক্ষমতা পেলে সাঘাটা-ফুলছড়ির প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন বলে জনগণকে আশ্বাস দেন। 

এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, পদুমশহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com