1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিন্নী গার্মেন্টসের শ্রমিকদের বেতন পরিশোধে ২৫ লাখ টাকা সহায়তা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১১.২৮ এএম
  • ৩৭৭ Time View

বন্ধ হয়ে যাওয়া বিন্নী গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল হতে আপদকালীন সহায়তা হিসেবে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ( টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করোনায় মৃত্যুর কারণে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। সে সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়ায় এক কোটি ৪ লাখ টাকা। পরবর্তীতে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতাদের সমঝোতা বৈঠকের মাধ্যমে মেশিন যন্ত্রপাতি বিক্রি করে মালিকপক্ষ ৭৯ লাখ টাকা পরিশোধ করেন। এ সহায়তা থেকে অবশিষ্ট ২৫ লাখ বকেয়া পাওনা মালিকপক্ষ পরিশোধ করবেন।

জানা গেছে, শতভাগ রফতানিমুখী শিল্প খাতের জন্য বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২৩২(৩) ধারার বিধান অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে গত ২০১৫ সালে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রফতানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।

এ তহবিল চালুর পর থেকে আপদকালীন সহায়তা হিসেবে বন্ধ কলকারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ বাবদ বিজিএমইএ’র সদস্যভুক্ত ৯টি বন্ধ প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা এবং বিকেএমইএ সদস্যভুক্ত ১টি বন্ধ প্রতিষ্ঠানকে ৫১ লাখ ৬৫ হাজার টাকাসহ মোট ১০টি বন্ধ কারখানাকে সর্বমোট ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৯৭২ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বিজিএমইএ পরিচালক এএনএম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ শ্রম মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com