1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভূমিকেম্পর পর এবার বন্যায় বির্পযস্ত তুরস্ক ও সিরিয়া

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪২ পিএম
  • ২৩৩ Time View

ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তুরস্কের একটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। সিরিয়াতেও একটি গ্রামে ভূমিকম্পের পর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে, কতটা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে তার প্রমাণ তুরস্ক। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২১ হাজার ৫১ জন নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানা গেছে।

একদিকে মানবিক বিপর্যয়, অন্যদিকে শঙ্কা দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের। একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, তুরস্কের ইস্কেন্দেরুন প্রদেশে ভূমিকম্পের চার দিন পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্লাবিত রাস্তায় গাড়ি চলছে। ভূমিকম্পের পর ইস্কেন্দারুনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়েছে। আর এতে করে বিভিন্ন এলাকায় পানি উঠেছে। এমন অবস্থা কিছুদিন থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

এদিকে তুর্কি-সিরিয়া সীমান্তের কাছে সিরিয়ার আল’তৌল গ্রামে ভূমিকম্প, ভারি বৃষ্টি আর এ কারণে নদীর পানি বেড়ে প্রবল বন্যা দেখা দিয়েছে। ১২ বছরের গৃহযুদ্ধ থেকে রক্ষা পেলেও, আল-তৌল সোমবারের ভূমিকম্পে কেঁপে ওঠে।

বৃহস্পতিবার ভোরে গ্রামটির কাছাকাছি একটি ছোট বাঁধ ধসে পড়ে। এতে খোলা মাঠ ঢেকে যায় এবং হাঁটু পানিতে ডুবে যায় বাড়িঘর। এতে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com