1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন বরিশালে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫২ এএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ভার‌তের বেনারস থে‌কে ছে‌ড়ে আসা বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন হয়ে বরিশাল নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাহাজটি বরিশালে নোঙরের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা স্বাগত জানান ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের।

জানা গেছে, ২৭ জন সুইজারল্যান্ড ও ১ জন জার্মান নাগরিক নিয়ে বর্তমানে বাংলাদেশের জলসীমানায় চলছে ৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই প্রমোদতরী। তিনটি ডেকসহ ৫ তারকা মানের জাহাজটি ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি রয়েছে আধুনিক রেস্টুরেন্ট, বার ও স্পা সেন্টারসহ নানা সুযোগ সুবিধা।

এ সময় জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, ভারতের উত্তর প্রদেশের বেনারস থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে প্রমোদতরী গঙ্গা বিলাস। এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এর অংশ হিসেবে দুইদিন বরিশালে থাকবেন তারা। এ সময় নগরীর অক্সফোর্ড মিশন গির্জা, ভাসমান বাজাসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখবেন তারা।

বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণাঞ্চলের পর্যটনখাতকে উন্নত করতে ভূমিকা রাখবে এ জাহাজ।’

বাংলাদেশ আগের চেয়ে উন্নত হওয়ার পাশাপাশি পর্যটনখাতে সম্ভাবনা বেড়েছে বলে দাবি করেন জাহাজটিতে ভ্রমণে আসা বিদেশি পর্যটকরা। তারা বন্ধু ও আত্মীয়দের নিয়ে আবারও বাংলাদেশে ঘুরতে আসার আশা প্রকাশ করেন।

গঙ্গা বিলাসের মালিক রাজ সিং বলেন, প্রমোদতরী গঙ্গা বিলাস বাংলাদেশ ও ভারতের পর্যটনখাতে ব্যাপক ভূমিকা রাখবে। পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এ জাহাজে।

এদিকে জাহাজটিতে ভ্রমণ করা যাত্রীদের নৌপথে চলাচল নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তার কথা জানায় বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

নিরাপত্তার পাশাপাশি বরিশালের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাতে সহায়তার কথা জানান বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

১৩ জানুয়ারি ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদী প্রমোদতরী গঙ্গা বিলা‌সের যাত্রার উদ্বোধন ক‌রেন। আগামী ১৩ মার্চ প্রমোদতরীটি আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে।

এ ভ্রমণে ৫১ দিনে জনপ্রতি মোট ভাড়া আসবে ভারতীয় মুদ্রায় ১২ লাখ ৫৯ হাজার রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com