1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ১১ হাজার ছাড়াল

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৫ পিএম
  • ২৪২ Time View

তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, তুরস্কে মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫৩০ জনে।

এর আগে ১৯৯৯ সালে আঘাত হানা ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজার মানুষ প্রাণ হরায়। আর আহত হয় ৩৩ হাজারের বেশি মানুষ। এবারের ভূমিকম্পে আহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। 

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃতদের স্মরণে ঘোষণা করা হয়েছে ৭ দিনের জাতীয় শোক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছে। তাদের জীবিত উদ্ধারের আশায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। তুরস্কে ৯ হাজার সেনাসহ এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে প্রায় ১২ হাজার উদ্ধারকর্মী। তাদেরকে সহযোগিতা করছে হাজার হাজার স্থানীয় অধিবাসী। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com