1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডব্লিউএইচও: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২ কোটি ৩০ লাখ মানুষ

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৯ পিএম
  • ১৯৬ Time View

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়া ভবনগুলো পরিদর্শনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং। এসময় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, ‘ওভারভিউ মানচিত্র দেখায় যে, এসব এলাকায় প্রায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দুর্বল জনগোষ্ঠী রয়েছে।’

‘প্রধানত তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় বেসামরিক অবকাঠামো এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে,’ তিনি বলেন।

বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত উত্তর সিরিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

তিনি বলেন, ‘ভূমিকম্পের কারণে উত্তর-পশ্চিম সিরিয়ায় সীমান্ত দিয়ে যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে সেখানে সহযোগিতা পৌঁছানো কঠিন।’

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

ওই অঞ্চলে জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com