1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

পিএসসির নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ২৫৫ Time View

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে লোকবল নিয়োগে বিষয় উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে ২ হাজার ৯৫৩ জন নিয়োগ দেওয়া হবে। এরমধে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স। কারা অধিদপ্তরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স।

এছাড়া রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।

পাট অধিদপ্তরে ১ জন উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ১০ জন মোটরযান পরিদর্শক ও মন্ত্রিপরিষদ বিভাগে ১ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়: ৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত।

আবেদন করতে ক্লিক করুন এখানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com