1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

৩৮ পাউন্ডের কেক কেটে রোনালদোর ৩৮তম জন্মদিন পালন

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২২ পিএম
  • ২১৪ Time View

ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন ছিল বাংলাদেশেও। রাজধানী ঢাকার রমনা পার্কে ৩৮ পাউন্ডের কেক কেটে, সিআর সেভেনের জন্মদিন বিশেষভাবে স্মরণ করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, আরও অনেকটা দিন এ প্রজন্মের ফুটবল সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেবেন পর্তুগিজ বরপুত্র।

সর্বকালের অন্যতম সেরা নয়, সর্বকালের সর্বসেরাদের একজন। ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোসে আলভেইরো। মাদেইরোর রাজা সময়ের পরিক্রমায় রাজা বনে গেছেন বিশ্বফুটবলের। তার জন্মদিনে তাই বিশেষ আয়োজন ভক্তদের।

বয়সের পরিক্রমায় একে একে পার হয়েছে ৩৮ বসন্ত। একসময়ে ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিস্টিয়ানোর নতুন ঘর খুঁজে পেয়েছেন সৌদি আরবে। তবে লিসবন থেকে ম্যানচেস্টার, মাদ্রিদ থেকে তুরিনো হয়ে আবার ওল্ড ট্রাফোর্ড। যেখানে গিয়েছেন সঙ্গে নিয়ে গেছেন শতকোটি ফ্যানবেজ। ৩৮ শের বিশেষ দিনে তাই রমনায় ৩৮ পাউন্ডের কেক কেটে এদেশের ভক্তরা আনন্দ করেছেন ভাগাভাগি।

রমনায় সেই আয়োজনে আসা এক ভক্ত বলেন, ‘রোনালদো একটা আবেগের নাম। সেই আবেগের বহিঃপ্রকাশ করতেই আমরা এই আয়োজন করেছি।’  

শুধু রমনাতেই নয়। গোটা রাজধানীজুড়েই নানা আয়োজনে ক্রিস্টিয়ানোর জন্মদিন পালন করেছেন রন ভক্তরা। তাদের বিশ্বাস, বয়সটাকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে বিশ্বকে অনেকটা দিন বুদ করে রাখবেন সিআর সেভেন।

এদিকে এক ভক্ত বলেন, ‘রোনালদো এক অনুপ্রেরণার নাম। তার কাছে থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং আমরা সবসময় তাকে সমর্থন করি।’

সঙ্গে আছে একটা সুপ্ত বাসনা। অবসরের আগে আরো একটা আন্তর্জাতিক ট্রফি জিতুক রোনালদো। এশিয়ার পাঠ চুকিয়ে আবারও ফিরুক ইউরোপে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com