1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২৩ পিএম
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে জ্যোতি ঘোষ (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আজিমপুর আব্দুল আজিজ লেনের একটি ৯তলা বাড়ির ৫ম তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জ্যোতির বড় বোন মিতা ঘোষ জানান, তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামে। মিতা, জ্যোতি সহ মোট চারজন মিলে ওই বাসায় মেস করে থাকেন। দুপুরে বাসায় জ্যোতি একাই ছিলেন। বাকি ৩ জন বাইরে গেছিলো। ৩ টার দিকে রুমমেট শ্রাবণী মিতাকে ফোন দিয়ে জানায়, জ্যোতি রুমের দরজা খুলছে না।

সঙ্গে সঙ্গে তিনি বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করলেও জ্যোতি দরজ খুলে না। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। তিনি আত্মহত্যা করেছেন দাবি করলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি বড় বোন মিতা ঘোষ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com