1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

স্বাস্থ্যমন্ত্রী: কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সরকার

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৪ এএম
  • ৩২৪ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিনামূল্যে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসা খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। চিকিৎসা সেবায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে স্বাস্থ্যকর্মীদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, সরকারি টেস্টিং মেশিন থাকতেও যদি রোগীকে বাইরে পরীক্ষা করতে পাঠানো দেশের মানুষের সাথে প্রতারণার সামিল। সরকারি হাসপাতালে আসা প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সিলেটে ক্যান্সার, কিডনি, লিভার চিকিৎসার জন্য ১৫ তলাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের ৯০০ বেডের সাথে নতুন করে আরও ৫০০ বেড যুক্ত করা হচ্ছে। পুরাতন ৪টি ডায়ালাইসিস বেডের সাথে নতুন করে ১০টি বেডের ডায়ালাইসিস ইউনিট বাড়ানো হচ্ছে। একটি বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিটিউট করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন করা গেলে সিলেটের স্বাস্থ্যসেবার মান নতুনভাবে দৃষ্টিগোচর হবে বলে জানান তিনি। 

মন্ত্রী আরও বলেন, চিকিৎসা সেবায় আরও গতি আনতে টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্য সহযোগী পদে নতুন করে লোকবল নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চিকিৎসক, নার্সদের কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলেই সরকারের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন, ১৫ তলাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শনসহ সিলেটের বিভিন্ন স্বাস্থ্যখাতের সেবাগুলো সরেজমিনে ঘুরে দেখেন ও চিকিৎসার খোঁজ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com