1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিল গেটস: মঙ্গলে না যেয়ে টিকায় বিনিয়োগ জরুরি

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০২ পিএম
  • ২২৫ Time View

বিশ্বের একসময়ের শীর্ষ ধনী বিল গেটস মনে করেন, যেখানে বিশ্বের কোটি কোটি মানুষের কোনো টিকা নিরাপত্তা নেই, সেখানে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা একপ্রকার বিলসিতা। এ কারণে তিনি মঙ্গল অভিযানের পরিবর্তে টিকায় বিনিয়োগে আগ্রহী।

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক ও জেফ বেজোস সম্প্রতি মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাতকারে এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বিল গেটস বলেন, ‘আমার মনে হয়, মঙ্গলে যাওয়ার চেয়ে টিকা কেনা বেশি গুরুত্বপূর্ণ।’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘সত্যিকার অর্থে, মঙ্গল গ্রহে যাওয়া খুবই ব্যয়সাপেক্ষ একটি ব্যাপার; তার চেয়ে আপনি যদি ১ হাজার ডলার ব্যয় করে হামের টিকা কিনে বিতরণ করেন— তাহলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।’

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও কথা বলেন বিল গেটস। তার মতে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ‘নাটকীয়ভাবে’ মানব সভ্যতাকে বদলে দিতে পারে। এটি (কৃত্রিম বুদ্ধিমত্তা) আমাদের চিকিৎসা ও বিজ্ঞানের নানা প্রশ্নের উত্তর জানতে সহায়তা করবে। এটি শুধু রোবট নয়, এটি পড়তে ও লিখতে আমাদের সহায়তা করে। এমনকি এটি আমাদের উৎপাদনশীলতা বাড়াতেও ভূমিকা রাখবে।’

একসময়ের বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ২০০৬ সালে মাইক্রোসফটের দৈনন্দিন কাজ থেকে অবসর নিয়ে সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশন বিভিন্ন  জনহিতকর কাজ ও গবেষণায় অর্থ দান করে। দাতব্য কাজে পূর্ণ মনোনিবেশ করতে ২০১৯ সালে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকেও অবসর নেন বিল গেটস।

এখন বিল গেটস নিয়মিত বিজ্ঞানীদের সঙ্গে দেখা করছেন, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার আছেন। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করছেন, লিখছেন। পাশাপাশি বিল গেটস বিশ্ব থেকে অপুষ্টি এবং ম্যালেরিয়া ও পোলিওর মতো রোগ দূর করার লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন।

করোনা মহামারির সময় বিশ্বজুড়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছিল, যা বেশ অবাক করে বিল গেটসকে। বিবিসিকে এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এমনটা আশা করিনি। মহামারির সময় আমি লাখ লাখ বার্তা আদান-প্রদান করেছি। এটা সত্য, আমি টিকা প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু তা কেবল মানুষের জীবন বাঁচানোর জন্য।’

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com