1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুতিন: ৮০ বছর পর ফের জার্মান ট্যাংকের সম্মুখীন

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৬ পিএম
  • ২৩৭ Time View

৮০ বছর পর আবার জার্মান ট্যাংকের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলাকে ন্যাৎসিদের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

স্তালিনগ্রাদ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন পুতিন।

ইউক্রেনে জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, এটা অবিশ্বাস্য কিন্তু সত্য। আমরা আবারও জার্মান লেপার্ড ট্যাংকের হুমকি পাচ্ছি।

মূলত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিভিন্ন দেশ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে। এর মধ্যে জার্মানি হচ্ছে অন্যতম। সবচেয়ে বেশি সাহায্য করছে যুক্তরাষ্ট্র।

স্তালিনগ্রাদ বর্তমান নাম ভলগোগ্রাদে প্রথাগত অস্ত্রের বাইরে গিয়ে পদক্ষেপ নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন।

এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের এক বছর পূর্তিতে বাকি আছে মাত্র ২১ দিন।

কিয়েভ রেলওয়েস্টেশনে দাঁড়ানো একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন, আমরা এখানে একসঙ্গে এসেছি ইইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে তা দেখাতে এবং আমাদের সমর্থন ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য।

সূত্রঃ বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com