1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৩ পিএম
  • ২৩৩ Time View

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬ দশমিক ৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪৩ দশমিক ৯০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক ৬০ টাকা বা ১৩ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকার শীর্ষে উঠে আসে।

সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশনের ১০ দশমিক ৮২ শতাংশ, জেমিনি সীর ১০ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৯ দশমিক ৭২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ দশমিক ৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮ দশমিক ৪২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭ দশমিক ৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৭ দশমিক ৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং ৬ দশমিক ১৮ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলসের ৬ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com