1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

সুশীল সমাজের ওপর ক্ষোভ ঝাড়লেন ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০৪ পিএম
  • ১৯৩ Time View

সরকার পতনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবীদের পাশে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম ও পাঠ্যপুস্তক নিয়ে আলোচনার আয়োজন করে বিএনপি।

এতে অংশ নেন বিএনপিপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এ সময় বিএনপি মহাসচিব বিএনপির চলমান আন্দোলনে সুশীল সমাজকে অংশ নেয়ার আহ্বান জানান।

ফখরুল ইসলাম বলেন, শিক্ষিত সুশীল সমাজের অভিভাবকরা-শিক্ষকরা কেন এখনো এটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন না। সবাই কেমন যেন মরেই গেছে। উঠে দাঁড়াতে হবে, না হলে বাইরে থেকে কেউ এসে আপনাকে সাহায্য করবে না।

পাঠ্যবইয়ে ভুল প্রসঙ্গে তিনি বলেন, পাঠ্যপুস্তকের ভুলের মধ্য দিয়ে সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে। দেশের ইতিহাসসহ সবকিছুই পাল্টে দিতে চায় এ সরকার। দেশের মানুষকে পরিচয়হীন নতজানু জাতিতে পরিণত করতে চায় সরকার।

আলোচনাসভায় শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করে পাঠ্যপুস্তক সংশোধনের পাশাপাশি ভুল বই বাতিলের আহ্বান জানান মির্জা ফখরুল।

পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় নেতাদের যৌথ সভায় অংশ নেন দলের মহাসচিব। তিনি বলেন, বিএনপির কর্মসূচিকে নস্যাৎ করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যখন সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি করছি তখন একই সঙ্গে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটা নস্যাৎ করার জন্যই তারা এই কর্মসূচি দিচ্ছে।’

দুর্নীতি আড়াল করতে বিশ্বমন্দার কথা বলে সরকার নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com