পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটগিরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে (৩০ জুন,২০২২) সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আগামীকাল ০৫ ফেব্রুয়ারি, রোববার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।