1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২২ পিএম
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগরে এ বিস্ফোরণ ঘটে।

মৃতরা হলেন আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা যান।

প্রতিবেশীরা জানান, আব্দুল মজিদ শিকদার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন। ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় জ্বলছে আগুন। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুজনেই আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা গেছেন।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ নিয়ে যান।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্বামী-স্ত্রী দুজন ছাড়া বাসায় আর কেউই ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন।

এদিকে দুজনের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com