1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৪৮ বছরে পাকিস্তানে মূল্যস্ফীতি সর্বোচ্চ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪১ এএম
  • ১৪৯ Time View

পাকিস্তানে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশে। গত ৪৮ বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ১৯৭৫ সালের মে মাসের পরে এটিই দেশটিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।

পাকিস্তান বিশ্বের পঞ্চম-বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির রিজার্ভ বর্তমানে ৩৭০ কোটি ডলার বা ৩ দশমিক ৭ বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে পাকিস্তান মাত্র ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে।

তারল্য সংকটের কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে আছে। মার্কিন ডলারের কালোবাজারি দামের লাগাম টেনে ধরতে সরকার বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছে। এর ফলে রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। কৃত্রিমভাবে সস্তা পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ ছাড়া অন্য পণ্যের এলসির অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে গত মঙ্গলবার আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অর্থনীতি পুনরুদ্ধার করতে পাকিস্তান যে ঋণ চেয়েছে, কঠিন শর্ত দেওয়ার কারণে সে বিষয়ে আলোচনা স্থবির হয়ে রয়েছে। আইএমএফ প্রতিনিধিদল আবার আলোচনা শুরু করতেই দেশটিতে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com