1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার বেসরকারিভাবে আবার এমপি নির্বাচিত

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৮ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির এমপিদের সম্মিলিত পদত্যাগে আসন ছেড়েছিলেন  উকিল আবদুস সাত্তার। তবে পরে দল থেকে বহিষ্কৃত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে আবারও এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কলার ছড়ি প্রতীক নিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ভোট পেয়েছেন ৪৬,৩২৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯, ৫০০ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিয়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সমর্থন দেয় আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাতজন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। তার মধ্যে উকিল আবদুস সাত্তারও ছিলেন। পরে তিনি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এতে করে বিএনপি দল থেকে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে বহিষ্কার করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com