1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বাইডেন: অস্ত্র নিয়ে জেলেনস্কির সাথে আলোচনা হবে

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৩ পিএম
  • ১৮৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন উন্নত অস্ত্র দেয়ার সর্বশেষ যে অনুরোধ জানিয়েছে তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে আলোচনা করবেন।

এর আগে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি সমর্থন করেন কি-না এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে বাইডেন জোর দিয়ে ‘না’ বলেছিলেন। 

এরপর তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা আলোচনা করতে যাচ্ছি।

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তি হতে চলেছে। এর মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই কিয়েভকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। পশ্চিমা দেশসমূহও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।

এর মধ্যে জেলেনস্কি আরো শক্তিশালী ও উন্নত অস্ত্র দেয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে।
অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানী ইউক্রেনকে উন্নত ট্যাংক দিতে সম্মত হয়েছে। 

এখন ইউক্রেন যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিতে মিত্র দেশগুলোর প্রতি জোর অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com