1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৩৭২ Time View

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নামাজরত পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে ভীতি সৃষ্টিই এ হামলার লক্ষ্য বলে দাবি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। 

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের সময় আত্মঘাতী হামলাটি চালানো হয়। এতে আহত হয় দেড় শতাধিক মানুষ, যাদের বেশির ভাগই পুলিশ সদস্য।

পেশোয়ারের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও পুলিশ হেডকোয়ার্টারের খুব কাছে অবস্থিত মসজিদটিতে হামলার সময় অবস্থান করছিলেন নিরাপত্তা বাহিনীর অন্তত তিন থেকে চারশ’ সদস্য।

এক কমাণ্ডারের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হলেও পরে তা অস্বীকার করে তেহরিক-ই-তালেবান। আজ পেশোয়ারে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। পাকিস্তানের আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক সপ্তাহের প্রাক্কালে এ হামলা হলো।

আজ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের দেশটি সফরের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। এছাড়া ঋণের ব্যাপারে আলোচনা করতে মঙ্গলবার আসার কথা আইএমএফ প্রতিনিধি দলেরও।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com