1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বন্ধ হচ্ছে নেটফ্লিক্সের ফ্রি পাসওয়ার্ড শেয়ারিং

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১.৩২ পিএম
  • ২৩৩ Time View

এক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই নেটফ্লিক্স দেখে। অনেকে আবার ভাগাভাগি করে সাবস্ক্রিপশন ফি দেয়। চলতি বছরের মার্চের শেষের দিকে ব্যবহারকারীদের বিনামূল্যে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত রাখার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। সম্প্রতি শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে এমনটিই জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটিপি সাইটটি।

এরআগে গত অক্টোবরে স্ট্রিমিং জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহক অ্যাকাউন্ট শেয়ার করেন তাদের জন্য চার্জ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন নীতিমালাটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয় বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

এদিকে গত সপ্তাহে নেটফ্লিক্স তাদের আয়ের রিপোর্ট প্রকাশে করেছে। এতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে প্রথম প্রান্তিকের শেষের দিকে পেইড শেয়ারিং সিস্টেমটি চালু করবে।

নেটফ্লিক্স ভাষ্যমতে, বিনামূল্যে অ্যাকাউন্ট শেয়ারিং করার প্রক্রিয়াটি নেটফ্লিক্সকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষমতাকে ও দীর্ঘমেয়াদী ব্যবসাকে হ্রাস করছে।

তবে নতুন নীতিমালায় নেটফ্লিক্স ব্যবহারকারীদের সীমাবদ্ধ থাকছে বলেও উল্লেখ করে প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নতুন নিয়মের ফলে অথেনটিক ব্যবহারকারীরাই থাকবে।

নেটফ্লিক্স জানিয়েছে, নতুন ফিচার আনতে কঠোর পরিশ্রম করছে তারা। যা নেটফ্লিক্সকে আরো উন্নত করবে। এরমধ্যে সদস্যরা কোন কোন ডিভাইসে তাদের অ্যাকাউন্টটি ব্যবহার করছে তা পর্যালোচনা করা যাবে।

তারা আরও বলছে, নতুন নীতিমালার কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে যেহেতু বিনামূল্যে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট হারানোর কারণে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেবে।

তবে নতুন পরিবর্তনের পরেও এংগেজমেন্ট সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে বলে নেটফ্লিক্স শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করা হয়েছে। কারণ তারা প্রোগ্রামিং এবং শেয়ারে চালানো গ্রাহকদের নিজস্ব অ্যাকাউন্টের জন্য সাইন-আপ চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com