1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার ৮০% ব্যয় করেছে সরকারি আমদানিতে

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১.৪৭ পিএম
  • ২৩৪ Time View

কেন্দ্রীয় ব্যাংকের ডলার সহায়তা নিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশই ব্যয় করেছে সরকারি আমদানিতে।

২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ব্যাংক ৭.৮ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এরমধ্যে খাদ্য, সার এবং জ্বালানি আমদানির জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে ৭.২ বিলিয়ন ডলার সরবরাহ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে ।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি হয়েছে ১০.৬৮ বিলিয়ন ডলার। এরমধ্যে সরকারি পণ্য আমদানি হয়েছে ৮.৪১ বিলিয়ন ডলার, যা তাদের মোট আমদানির প্রায় ৮০ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক গত ছয় মাসে ২.৮৫ বিলিয়ন ডলার ইম্পোর্ট এলসি খুলেছে। এরমধ্যে সরকারি আমদানির পরিমাণ ছিল ২.৬৯ বিলিয়ন ডলার। যা তাদের মোট আমদানির ৯৪%।

এছাড়া এই সময়ে বেসরকারি আমদানি ছিল মাত্র ১৬১ মিলিয়ন ডলার।

একইভাবে, ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট আমদানির মধ্যে অগ্রণী, জনতা এবং রূপালীর সরকারি আমদানি ছিল যথাক্রমে ৬৮%, ৭৭.৪৩% এবং ৮০%।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসায় বেসরকারি ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। আমদানিকারক যদি সরকার হয় এবং বিদেশ থেকে আনা সামগ্রীগুলো যদি সত্যিই প্রয়োজনীয় বলে প্রতীয়মান হয়, কেবল সেক্ষেত্রেই ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত সরকারিভাবে আমদানি করা পণ্যের মধ্যে থাকে চাল, গম, সার ও জ্বালানি তেল। তবে খাদ্য আমদানির যে তথ্য রয়েছে তাতে দেখা গেছে, গত ২০২১-২২ অর্থবছরে দেশের বেসরকারি খাতেই সবেচেয়ে বেশি খাদ্য আমদানি হয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসেও একই চিত্র দেখা গেছে।

তবে সাম্প্রতিক সময়ে আমদানি ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ কমে যাওয়ায় রমজানের আগে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নিয়ে ব্যবসায়ী ও বেসরকারি আমদানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তারা বলছেন, রমজানের সময় সাধারণত খেজুর, ছোলা, ভোজ্যতেল ও চিনির মতো পণ্যের চাহিদা ব্যাপক বেড়ে যায়, যার বেশির ভাগই আমদানি করতে হয়। আর রমজানে এসব খাদ্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com