1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৮০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ড গড়ল এলজি

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১.৪৫ পিএম
  • ২২৯ Time View

কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ড গড়ল এলজি ইলেকট্রনিকস। ২০২১ সালে প্রথম ৭০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ডের পর গেত বছরে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। সদ্য প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে।  খবর দ্য কোরিয়া হেরাল্ড।

এলজির প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে এলজির আয় হয়েছে ৮৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন ওন। যা ২০২১ সালের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ বেশি।

২০২২ সালে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন। ২০২১ সালে যেখানে পরিচালন মুনাফা ছিল ৪ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ওন। মুনাফা কমলেও এলজির বিক্রি প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন ছাঁড়িয়েছে। ২০২১ সালে প্রথমবারের মতো ৭০ ট্রিলিয়ন ওন বিক্রির রেকর্ড গড়েছিল এলজি।

গত বছর এলজির মোট বিক্রিতে ১০ শতাংশেরও বেশি হিস্যা ছিল গাড়ির যন্ত্রাংশের। ২০১৩ সালে চালু হওয়ার পর গত বছর প্রথমবারের মতো মুনাফা দেখেছে এ বিভাগটি। ২০২২ সালে এলজির গাড়ির যন্ত্রাংশ শাখার পরিচালন আয় হয়েছে ১৬ হাজার ৯৬০ কোটি ওন।

তবে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বড় আকারের ধাক্কা খেয়েছে এলজি ইলেকট্রনিকস। বৈশ্বিক বিভিন্ন সংকটের জেরে গত বছরের চতুর্থ প্রান্তিকে এলজির নিট লোকসান হয়েছে ২১ হাজার ২৪০ কোটি ওন। ২০২১ সালের একই প্রান্তিকে যেখানে তাদের মুনাফা হয়েছিল ২ হাজার ১৩০ কোটি ওন। ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৬ হাজার ৯৩০ কোটি ওন বা ৫ কোটি ৬১ লাখ ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় যা ৯০ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০১৮ সালের পর এই প্রথম কোন প্রান্তিকে ১০ হাজার কোটি ওনের নিচে পরিচালন মুনাফা করল দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ গৃহস্থালি সামগ্রী বিক্রেতা কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com